ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘বাবু খাইছো’ গান নিয়ে মীর মাসুম ও হিরো আলমের পাল্টাপাল্টি অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক : 

‘বাবু খাইছো’ গানটির শিরোনাম, কথা, সুর চুরি ও বিকৃত করার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক মীর মাসুম।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে মাসুম জানিয়েছেন, ‘গত ৬ ডিসেম্বর আদালতে ডিজিটাল সুরক্ষা আইনের ২২, ২৩ ও ২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি শুনানি শেষে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।’

এদিকে, এই মামলা নিয়ে মুখ খুলেছেন হিরো আলম। তার অভিযোগ, ‘আমাকে জোকার বলা হয়েছে। আমি এখন মামলার বাদীর বিরুদ্ধে উল্টো মামলা করব। সে যুব সমাজকে নষ্ট করেছে। সে বাবু ‘খাইছো’র মতো ন্যাকামো গান করে আগে সমালোচনার মুখে পড়েছে।

আলম আরও বলেন, ‘বাবু খাইছো’ শব্দটা ফেসবুকে প্রচলিত শব্দ। সবাই বলে-লেখে। ওনারা গানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বলে ওদের হয়ে গেল? সবার আগে আমার কথা হলো আমি কোনো গায়ক না, আমি শখে গেয়েছি। এতে কারো ক্ষতি হবার কথা না।

তবে মামলার বাদী মীর মাসুম গণমাধ্যমের কাছে দাবি করেন, আমার সৃষ্টিকে চুরি ও বিকৃত হতে দেখলাম। আবার বিকৃত করে তা দিয়ে অর্থ উপার্জনও করছে হিরো আলম। এটাকে চুরি বলাও ঠিক হবে না, বরং এটি ডাকাতি। আমার সঙ্গে যা ঘটেছে তা যেকোনো শিল্পীর জন্য অপমানজনক। আমি রাষ্ট্রের কাছে বিচার চাই।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় একক নাটক ‘বাবু খাইছো?’। মূলত এই নাটকের শিরোনাম সংগীত তুমুল আলোচনার জন্ম দেয়। ‘বাবু খাইছো’ শিরোনামের গানটির কথা ও কণ্ঠ দেন মীর মারুফ। এদিকে এই গানের সূত্র ধরে হিরো আলমও একটি গান গেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাবু খাইছো’ গান নিয়ে মীর মাসুম ও হিরো আলমের পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট সময় ১০:১৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০