ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ট্রেনের নিচে ট্রাক্টরের ইঞ্জিন, প্রাণ হারালেন চালক

আকাশ জাতীয় ডেস্ক:  

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেললাইনে আটকে পড়া একটি ট্রাক্টরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন নাসির উদ্দিন নামে একজন। তিনি ট্রাক্টরটির চালক।

সোমবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলার যাদুপুর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা।

নিহত নাসির উদ্দিন গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের উদয়নগর গ্রামের বকুলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই সোহেল রানা জানান, বেলা ১১টার দিকে নাচোলের যাদুপুর রেলক্রসিং পার হতে গিয়ে ট্রাক্টরটি রেললাইনে আটকে যায়। এ সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রহনপুরগামী একটি কমিউটার ট্রেন ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের ইঞ্জিন ট্রেনের ইঞ্জিনের নিচে ঢুকে যায়। এবং ট্রেনের চাকায় দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায় ট্রাক্টর চালক নাসির। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিরের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পরপরই রহনপুর স্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। রেলক্রসিংটি দীর্ঘদিন ধরেই অরক্ষিত আছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ট্রেনের নিচে ট্রাক্টরের ইঞ্জিন, প্রাণ হারালেন চালক

আপডেট সময় ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০