ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬ বাথরুমজুড়ে ছোপ ছোপ রক্ত, রশি দিয়ে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও

পোশাক এবং বয়স নিয়ে ট্রোলের মুখে জয়া

আকাশ নিউজ ডেস্ক: 

ট্রোলিং যেন এখন সব কিছুতেই! কারও বিয়ে থেকে শুরু করে কারও ডিভোর্সের খবর, সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে ওঠেনি, এমন কোনও বিষয় খুঁজে পাওয়া দায়। এ বার বিষয়বস্তু জয়া আহসানের পোশাক। নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি আপলোড করেন জয়া। অফ শোল্ডার সাদা পোশাকে, কোঁকড়ানো চুলে জয়া সেখানে মোহময়ী।

ছবি পোস্ট হতেই লাইক ও কমেন্টের বন্যা। তবে তার মধ্যেই নেটাগরিকদের একাংশকে জয়ার পোশাকের ধরন এবং বয়স নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায়। অবলীলায় তারা কুরুচিকর ভাষায় অভিনেত্রীর উদ্দেশে বিভিন্ন কথা লিখতে থাকেন। এ ধরনের নেতিবাচক কমেন্টে মাত্র ঘণ্টা তিনেকের মধ্যেই ভরে যায় অভিনেত্রীর পোস্ট।

পাশাপাশি, জয়ার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তার শুভানুধ্যায়ীরা। তাদের মধ্যে অনেককেই কুরুচিকর মন্তব্যকারীদের তীব্র ভর্ৎসনা করতে দেখা গিয়েছে।

তবে এ ধরনের ট্রোলিং বা মন্তব্য নিয়েই কখনওই মাথা ঘামাননি জয়া। নিজের কাজ মন দিয়ে করে এগিয়ে যাওয়াতেই বিশ্বাস রাখেন অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

পোশাক এবং বয়স নিয়ে ট্রোলের মুখে জয়া

আপডেট সময় ০৮:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০