ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা অ্যান্টিজেন টেস্ট করা যাবে ১০০ টাকায়

আকাশ জাতীয় ডেস্ক:  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মুজিববর্ষে দেশের ১০টি জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরুর মাধ্যমে স্বাস্থ্যখাতের আরেকটি মাইলফলক সৃষ্টি হয়েছে। দেশে ১১৮টি পিসিআর ল্যাবে আগে থেকেই কোভিড টেস্ট হয়ে আসছিল। এখন নতুন করে দশটি জেলায় (পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী) অ্যান্টিজেন টেস্ট শুরু হলো।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন আইইডিসিআর কর্তৃক আয়োজিত অনলাইন জুম মিটিংয়ে অংশ নিয়ে দেশের ১০ জেলায় অ্যান্টিজেন টেস্ট সুবিধার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, টেস্টটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। প্রথম অবস্থায় কেবল সেসব স্থানেই এই অ্যান্টিজেন টেস্ট শুরু করা হচ্ছে, যেখানে পিসিআর ল্যাব নেই। তবে খুব দ্রুতই এই টেস্টের স্থান ও সংখ্যা বৃদ্ধি করা হবে।

সভায় অনলাইন জুমের মাধ্যমে যশোর সরকারি হাসপাতালের অ্যান্টিজেন পরীক্ষার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে মাত্র ১৫-৩০ মিনিটেই রেজাল্ট পাওয়া যাবে, যা যে কোনো জরুরি অপারেশনসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ সময়ে কাজে লাগবে।

র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য সরকার নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালা অনুযায়ী কীটের ব্যবহার করা হবে। এই টেস্টের জন্য কোনো বাড়তি টাকা খরচ করতে হবে না। মাত্র ১০০ টাকাতেই এই টেস্ট করা যাবে। এই অ্যান্টিজেন টেস্টের কীটগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া আনা হবে না এবং কীট ব্যবহারে সন্দেহমুক্ত থাকা হবে।

উল্লেখ্য, পয়েন্ট অব অ্যান্ট্রি অর্থাৎ সব বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দরগুলোতে এই অ্যান্টিজেন কীট প্রযোজ্য হবে না। তবে, দেশের সব সরকারি হাসপাতালে, যেসব স্থানে পিসিআর ল্যাব নেই বা সংক্রমণ বেশি হচ্ছে এসব স্থানে এই কীট ব্যবহার করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা অ্যান্টিজেন টেস্ট করা যাবে ১০০ টাকায়

আপডেট সময় ০৯:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০