ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘আল্লাহর দলের’ আঞ্চলিক প্রধান গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:  

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর উত্তরের তিন জেলার আঞ্চলিক প্রধানকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তার নাম সুলতান মাহমুদ হাসান ওরফে বড় মানিক।

শুক্রবার বিকালে অ্যান্টি টেরোরিজম ইউনিট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুরের চিড়িরবন্দর থানার বিন্নাকুড়ি গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল (বাংলাদেশ)’ এর দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আঞ্চলিক প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময়ে তার কাছ থেকে একটি মোবাইল ও একটি সিডি উদ্ধার করা হয়েছে।

অ্যান্টি টেরোরিজম ইউনিট আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সুলতান মাহমুদ হাসান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’কে সমর্থন করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা, উগ্রবাদী কার্যক্রমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করাসহ দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস, সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ব্যক্তিবর্গদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

তিনি দিনাজপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার পলাতক আসামি। গ্রেপ্তারের পর তাকে ওই মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

‘আল্লাহর দলের’ আঞ্চলিক প্রধান গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০