ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদায় নেওয়ার আগে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প প্রশাসন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ত্যাগের আগ মুহূর্তেও তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার একটি ইরানি কোম্পানি ও তার পরিচালকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ভাবনী গবেষণা বিষয়ক সংস্থা- সেপান্দের সঙ্গে সহযোগিতা করার দায়ে ‘শহীদ মেইসামি কমপ্লেক্স’ নামক কোম্পানি ও তার পরিচালক মেহরান বাবরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই কোম্পানি বেসামরিক কাজে রাসায়নিক কর্মসূচি নিয়ে তৎপরতা চালায়।

গত শুক্রবার সেপান্দের প্রধান ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে সন্ত্রাসী হামলায় নিহত হন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, সেপান্দের সঙ্গে শহীদ মেইসামি কমপ্লেক্স যৌথভাবে যে রাসায়নিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার মাধ্যমে রাসায়নিক অস্ত্র তৈরি করা সম্ভব।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন বলেছেন, “ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির যেকোনও প্রচেষ্টার বিরোধিতা করে যাবে আমেরিকা।”

তিনি দাবি করেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করতে পারলে তা প্রয়োগ করবে প্রতিবেশী দেশগুলোর ওপর।

মার্কিন অর্থমন্ত্রী এমন সময় এ দাবি করলেন যখন ১৯৮০’র দশকে ইরান তার প্রতিবেশী দেশের (ইরাকের) পক্ষ থেকে ব্যাপকভাবে রাসায়নিক হামলার শিকার হয়েছিল। ইরান বহুবার বলেছে, রাসায়নিক অস্ত্র তৈরি করার কোনও পরিকল্পনা তাদের নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিদায় নেওয়ার আগে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প প্রশাসন

আপডেট সময় ০১:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০