ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমি রাগী, মেজাজি নই: সালমান

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসের সবচেয়ে রাগী তারকা বোধহয় সালমান খান। সবারই জানা, ভাইজান যদি একবার রেগে যান তবে প্রলয় শুরু হয়ে যাবে। যে ব্যক্তি তাকে রাগাবে, সে পালানোর পথ খুঁজে পাবেন না। যার কারণে খুব সহজে কেউ তাকে ঘাঁটায় না। সালমানকে রাগিয়ে বা তার সঙ্গে পাঙ্গা নিয়ে বলিউডে ক্যারিয়ার শেষ হয়ে গেছে, এরকম উদাহরণ বহু আছে।

কিন্তু কেন সালমানের এতো রাগ? সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভাইজান তার রাগ ও বন্ধুত্বের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। সালমানের দাবি, ‘আমার রাগ আছে সত্য, কিন্তু এটা খারাপ নয়। এই রাগই আমাকে একজন ভালো মানুষ তৈরি করে। তবে আমার মেজাজ নেই। মেজাজের সঙ্গে রাগকে গুলিয়ে ফেললে চলবে না।’

সালমানের কথায়, ‘মেজাজি হলে ছন্দপতন হয়। কোনো কারণ ছা়ড়াই অনেকে রাগে ফেটে পড়েন। আমি সেরকম নই। ভেতরে যতটা আগুন থাকা দরকার, ততটা রয়েছে আমার। তাতেই অন্যায়ের প্রতিবাদ করার জোর পাই। কোনো কিছুর পক্ষ-বিপক্ষ নেয়ার জন্য ওই রাগটা মনের ভেতরে থাকা দরকার। তাই আমি রাগটাকে নিজের মধ্যে থাকতে দেই।’

এদিকে, সালমান খানের সঙ্গে বলিউডের অন্যদের সম্পর্ক অনেকটা উপরে উপরে। হাউস পার্টিতে বা যেকোনো তারকা জমায়েতে তাকে খুব একটা দেখা যায় না। সাক্ষাৎকারে এটার রহস্যও জানালেন সালমান। তার কথা, ‘আমার অল্প কয়েকজন কাছের বন্ধু রয়েছে। বহু বছর ধরে তারাই রসদ জুগিয়েছে। নতুন করে আর গাঢ় বন্ধুত্ব হয় না কারো সঙ্গে।’

সালমান খান মনে করেন, ‘সম্পর্কের শুরুতে নতুন মানুষের সব কিছু ভালো লাগবে। কিন্তু ধীরে ধীরে তার ভুলগুলো চোখে পড়বে। তখন যদি আপনার নতুন বন্ধু সেগুলোর সঙ্গে মানিয়ে নিতে না পারেন, তাহলে সেই বন্ধুত্বের প্রয়োজন নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

আমি রাগী, মেজাজি নই: সালমান

আপডেট সময় ১০:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০