ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্মের অপব্যাখ্যা: সম্মিলিত ইসলামী জোট সভাপতির বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক:

ইসলাম ধর্ম নিয়ে অপব্যাখ্যা দেওয়ার অভিযোগে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বুধবার (০২ ডিসেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে মুহম্মদ আরিফুর রহমানে নামে এক সাংবাদিক মামলাটি দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে আগামী ২৮ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, মাওলানা জিয়াউল হাসান তার পদ পদবী ব্যবহার করে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহকে কাজে লাগিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে মনগড়া ব্যাখা দিয়ে বিভিন্ন মিথ্যা কাহিনী সৃষ্টি করে ধর্মীয় সম্প্রতি নষ্টের অভিপ্রায়ে লিপ্ত রয়েছেন। আসামি গত ২৯ নভেম্বর সকাল ১০টার দিকে নিউজটোয়েন্টিফোর টিভি চ্যানেলের টকশোতে রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে মনগড়া ব্যাখ্যা ও বিভিন্ন মিথ্যা কাহিনী সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছেন।

নিউজটোয়েন্টিফোর টিভি চ্যানেলের টকশোতে আসামির ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ দেশের ধর্মপ্রাণ মুসলিম সমাজকে হেয় প্রতিপন্ন করা এবং ইসলামকে মানুষের কাছে ভুলভাবে উপস্থাপনের অসৎ উদ্দেশ্য পূরণকল্পে নিউজটোয়েন্টিফোর টিভি চ্যানেলের টকশোতে আসামি এ ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্মের অপব্যাখ্যা: সম্মিলিত ইসলামী জোট সভাপতির বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৫:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০