ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

ইন্দোনেশিয়ায় জেগে উঠল ভয়ঙ্কর আগ্নেয়গিরি! ধোঁয়ায় ঢেকে গেল ৪ কি.মি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশে ইলি লিউওটোলোক আগ্নেয়গিরি হঠাৎই জেগে উঠেছে। রবিবার জাগ্রত এই আগ্নেয়গিরির প্রভাবে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ওই অংশের চার কিলোমিটার এলাকা। ছাইয়ের পুরু স্তর পড়ে গিয়েছে রাস্তায়। এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ২৭০০ মানুষকে।

ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। যে কোনো দেশের তুলনায় সংখ্যাটা অত্যধিক মাত্রায় বেশি। পুরো মাত্রায় উদগিরণের আগে কখনও ১ মাস, কখনও বা কয়েক সপ্তাহ ধরে এগুলো সামান্য সক্রিয় থাকে। তখনই ছাই ছড়িয়ে পড়ে এগুলো থেকে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ২৬০০ কিলোমিটার পূর্বে হঠাৎই এই আগ্নেয়গিরি থেকে ছাই, লাভা বেরিয়ে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনা প্রত্যক্ষ করার পর অনেকেই এলাকা ছেড়ে চলে যান। অনেককে উদ্ধার করে ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বিজ্ঞানীরা বলছেন, ঘটনা সবে শুরু হয়েছে। এর পর আগ্নেয়গিরি থেকে ক্রমাগত লাভা উদগিরণের সম্ভাবনা রয়েছে। এর ফলে গরম মেঘ, লাভা স্রোত, লাভা-ধস ও বিষাক্ত গ্যাসে ছেয়ে যেতে পারে এলাকা। আপাতত ইন্দোনেশিয়ার সরকারের পক্ষ থেকে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

ইন্দোনেশিয়ায় জেগে উঠল ভয়ঙ্কর আগ্নেয়গিরি! ধোঁয়ায় ঢেকে গেল ৪ কি.মি

আপডেট সময় ০৮:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০