ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

জিভে জল আনা দুধ পুলি পিঠা

আকাশ নিউজ ডেস্ক:

শীত এলেই পিঠা-পুলির ধুম লেগে যায় ঘরে ঘরে। এ সময় খেজুরের গুড় ও দুধ দিয়ে তৈরি হয় সুস্বাদু অনেক পিঠা। শীতের বিভিন্ন ধরনের পিঠার মধ্যে দুধ পুলি পিঠা অন্যতম। দুধ পুলি পিঠার কথা মনে পড়লেই জিভে জল এসে যায়।

ছুটির দিনে নিজেই তৈরি করে ফেলতে পারেন দুধ পুলি পিঠা।

উপকরণ :

চালের আটা ২ কাপ, পানি ৪ কাপ, তেল ৩ চা চামচ, চিনি ৪ চা চামচ, নারিকেল কুচি ১ কাপ, লবঙ্গ দুটি, এলাচ ৫টি, গুড় আধাকাপ ও দুধ ২ লিটার।

প্রণালি :

প্যানে পানি গরম করে ২ চা চামচ চিনি ও ১ চা চামচ তেল দিন। চিনি গলে গেলে চালের আটা দিয়ে নাড়ুন। পানি পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

ডো তৈরি হলে চুলা থেকে পাত্র নামিয়ে ঠাণ্ডা করুন। অন্য পাত্রে তেল গরম করে লবঙ্গ, এলাচ এবং নারিকেল দিন। ৫ মিনিট মৃদু আঁচে রেখে দিন। গুড় দিয়ে গলে না যাওয়া পর্যন্ত নাড়ুন।

আরও ৫ মিনিট নেড়ে নামিয়ে ফেলুন চুলা থেকে। ডো হাত দিয়ে গোল করে পুরির মতো আকৃতি বানান।

ওপরে নারিকেলের মিশ্রণ দিয়ে ভাঁজ করে আটকে নিন। স্টিম দিন ৩-৪ মিনিট। দুধ ঘন করে জ্বাল দিয়ে চিনি মেশান। পিঠা দিয়ে দিন দুধে।

কয়েক মিনিট চুলায় মৃদু আঁচে রেখে নামিয়ে ফেলুন পাত্র। পরিবেশন করুন মজাদার দুধ পুলি পিঠা।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

জিভে জল আনা দুধ পুলি পিঠা

আপডেট সময় ১১:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০