ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

গঠন করা হয়েছে রোহিঙ্গা সেল

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গার পরিস্থিতি পর্যবেক্ষণে ‘রোহিঙ্গা সেল’ গঠন করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু হেনা মোস্তফা জামানের সই করা এ সংক্রান্ত একটি আদেশে এ তথ্য জানানো হয়। তবে আদেশটি ৫ সেপ্টেম্বর ইস্যু করা হলেও রোববার প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই সেল গঠন করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা থেকে সেল গঠনের বিষয় এতে বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সহিংসতা ও উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তের ওপার থেকে বাংলাদেশের ভূ-খণ্ডে রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের কারণে কক্সবাজার ও বান্দরবান জেলাসহ সন্নিহিত সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, নিবিড়ভাবে পর্যবেক্ষণসহ বিভিন্ন সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের সুবিধার্থে ও নির্দেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ‘রোহিঙ্গা সেল’ গঠন করা হলো।

২৫ অগাস্ট মিয়ানমারে রাখাইনে কয়েকটি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে রোহিঙ্গাদের ওপর হত্যা ও ব্যাপক নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। অভিযানের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে এরই মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে তিন লাখের কাছাকাছি রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণসহ করণীয় নির্ধারণে সরকার এই সেল গঠন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

গঠন করা হয়েছে রোহিঙ্গা সেল

আপডেট সময় ০৮:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭