ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কার্টনের মধ্যে রাখা ছিল দুই নবজাতকের লাশ

আকাশ জাতীয় ডেস্ক:  

বন্দরনগরী চট্টগ্রামের নিমতলায় দুটি নবজাতকের মরদেহ পাওয়া গেছে। কার্টনে করে রেখে যাওয়া দুটি মরদেহই কন্যাশিশুর। ওই শিশু দুটির মা-বাবাই তাদের মরদেহ ফেলে যেতে পারে বলে পুলিশের ধারনা।

স্থানীয়দের খবরে বন্দরের সন্নিকটে নিমতলা এলাকা হতে শনিবার বিকাল সাড়ে চারটার দিকে পুলিশ শিশু দুটির কার্টনভর্তি লাশ উদ্ধার করে বলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানিয়েছেন।

কন্যাশিশু হওয়ায় ওই শিশু দুটির বাবা-মা তাদের কার্টনে ভরে ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তবে এর পেছনে অন্য কোনো বিষয় আছে কি-না তা তদন্ত করে দেখা হবে বলে জানান বন্দর থানার ওসি।

ওসি নিজাম বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে নিমতলা এলাকায় ফোর্স পাঠিয়ে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার করে আনা হয়। দুটি মেয়েশিশুই ছিল সদ্য জন্ম নেওয়া। কন্যা শিশু হওয়ায় তাদের হত্যা করা হয়েছে কিনা নাকি নাকি অন্য কোনো বিষয় আছে তা তদন্ত করে জানা যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কার্টনের মধ্যে রাখা ছিল দুই নবজাতকের লাশ

আপডেট সময় ০৮:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০