ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনার রাষ্ট্রপতি ভবনে ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা নিবেদন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মরদেহ আর্জেন্টিনার প্রেসিডেন্ট প্যালেসে রাখা হয়েছে। সেখানে রাষ্ট্রীয়ভাবে মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস ম্যারাডোনার কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন। ম্যারাডোনার মরদেহ অ্যাম্বুলেন্সে করে প্রেসিডেন্ট প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে রাষ্ট্রীয়ভাবে তার মরদেহের প্রতি সম্মান জানানো হবে।

এদিকে আর্জেন্টিনায় ম্যারাডোনার ভক্তরা ভেঙে পড়েছেন। অনেকেই রাস্তায় কাঁদছেন। আবার অনেকেই ম্যারাডোনার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।

ম্যারাডোনার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে আর্জেন্টিনা। দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস টুইটারে প্রয়াত ম্যারাডোনার উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনি আমাদেরকে বিশ্বের শীর্ষে নিয়ে গেছেন। আপনি আমাদের অসীম আনন্দ দিয়েছেন। আপনি সর্বকালের সেরা ছিলেন। আমরা আপনাকে ভীষণ মিস করব। ‘

এর আগে বুধবার (২৫ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আর্জেন্টিনার রাষ্ট্রপতি ভবনে ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৮:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০