ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট ভেঙে পড়া অর্থনীতিকে পুনর্গঠনে ভূমিকা রাখবে : নিপুণ রায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

ফিফা প্রেসিডেন্টেকে অভিনন্দন জানালেন তাবিথ আউয়াল

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট হিসেবে সফলতার এক দশক পূর্ণ করেছেন জিয়ান্নি ইনফান্তিনো। তার এই ১০ বছরের বলিষ্ঠ নেতৃত্ব ও বিশ্ব ফুটবলের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ব্যক্তিগতভাবে এবং ফেডারেশনের পক্ষ থেকে ইনফান্তিনোর প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তাবিথ আউয়াল বলেন, ‘ফিফা প্রেসিডেন্ট হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর ১০ বছরের পথচলা উদযাপন করছে বাংলাদেশ।

গত এক দশকে তার নেতৃত্বে বিশ্ব ফুটবল অভাবনীয় উন্নতি করেছে, যার সুফল বাংলাদেশের ফুটবলও ভোগ করছে।’

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ইনফান্তিনোর দূরদর্শী নেতৃত্বে আগামী দিনগুলোতে বাংলাদেশের ফুটবল আরও গতিশীল হবে এবং ফিফার সঙ্গে বাফুফের এই সহযোগিতামূলক সম্পর্ক নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

গত ১০ বছরে ফিফার ‘ফরোয়ার্ড প্রোগ্রামের’ আওতায় বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন এবং বিশেষ করে নারী ফুটবলের অভূতপূর্ব প্রসারে ফিফা গুরুত্বপূর্ণ আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে আসছে।

জিয়ান্নি ইনফান্তিনোর মেয়াদেই ফুটবলের আধুনিকায়ন এবং তৃণমূল পর্যায়ে উন্নয়নের যে জোয়ার শুরু হয়েছে, তার অংশীদার হিসেবে বাংলাদেশও নিজেদের সম্পৃক্ত রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছে বাফুফে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির

ফিফা প্রেসিডেন্টেকে অভিনন্দন জানালেন তাবিথ আউয়াল

আপডেট সময় ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬