ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

আকাশ জাতীয় ডেস্ক:  

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এ দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬১ পয়েন্টে অবস্থান করছে। বুধবার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১১৭ ও ১৬৮১ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার ডিএসইতে ৬০২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ৬৯ টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৭১ কোটি ৩ লাখ টাকার।

এ দিন ডিএসইতে ৩৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪১টি কোম্পানি কমেছে ১০৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

বুধবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- নিটোল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, ন্যাশনাল ফিড ও কাসেম ইন্ডাস্ট্রিজ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯২১ পয়েন্টে। বুধবার সিএসইতে হাত বদল হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির, কমেছে ৮০টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির কোম্পানির শেয়ার দর।

বুধবার সিএসইতে ১২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি ৪২ লাখ টাকার।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট সময় ০৪:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০