ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অ্যাকাউন্টে জমা ২৪৬ কোটি, নেই মালিক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সম্প্রতি কালো টাকার বাড়বাড়ন্ত রোধে মাঠে নামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটির সরকার। সে সময় পিঠ বাঁচতে তামিলনাড়ু রাজ্যের এক নেতা ২৪৬ কোটি রুপি বেনামি একটি অ্যাকাউন্টে সরিয়ে ফেলেন বলে জানিয়েছে ভারতের আয়কর বিভাগ।

ভারতের আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর ৮ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে অবৈধ উপায়ে অর্জিত ওই টাকা বেনামি ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়। এ ছাড়া এমন আরো ৪৪১টি বেনামি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে যেখানে জমা পড়েছে ২৪০ কোটি টাকা। ২৭ হাজার ৭৩৯ জন ব্যাংক অ্যাকাউন্টধারীর লেনদেনের সন্দেহজনক মনে হওয়ায় তাদের নোটিশ পাঠানো হয়েছে আয়কর বিভাগের পক্ষ থেকে।

এ বিষয়ে আয়কর বিভাগের এক কর্মকর্তা সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানান, কালো টাকা জব্দের সময় বেনামি অ্যাকাউন্টে সরিয়ে ফেলা বড় পরিমাণ অর্থের মধ্যে এটি ছিল অন্যতম। পরে অনুসন্ধান করে ওই অ্যাকাউন্টের মালিককে খুঁজে বের করা হয়। ধরা পড়ার পর ওই নেতা প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনায় যোগ দেবেন বলে জানান। এ ছাড়া জরিমানা ও আয়কর দিতেও সম্মত হন।

এদিকে নোটিশ পাঠানো ২৭ হাজার ৭৩৯ জন ব্যাংক অ্যাকাউন্টধারীর মধ্যে ১৮ হাজার ২২০ জন নিজেদের অ্যাকাউন্টে রক্ষিত অর্থের উৎস জানিয়েছেন। অন্যরা নোটিশ পাওয়ার পরও এখনো নিশ্চুপ রয়েছেন বলে জানিয়েছে আয়কর বিভাগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

অ্যাকাউন্টে জমা ২৪৬ কোটি, নেই মালিক

আপডেট সময় ১২:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭