ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

স্ত্রী’র সঙ্গে ছবি পোস্ট করে বিপাকে সাকিব!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নির্বাসন শেষ হয়েছে৷ অনুশীলন-প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু বাইশ গজে প্রত্যাবর্তনের আগেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান৷ বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে আজ (২৪ নভেম্বর) মাঠে ফিরছেন এই অল-রাউন্ডার৷ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মতে, দিনটি সাকিবের জন্য তো বটেই, দেশের ক্রিকেটের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ দিন।

কিছুদিন আগে কলকাতায় কালীপূজার উদ্বোধনে এসে বিতর্কে জড়িয়েছিলেন সাকিব। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় তাকে। এর জন্য সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকিও পান বিশ্বের প্রাক্তন এক নম্বর অল-রাউন্ডার৷ এবার সোশ্যাল মিডিয়ায় স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে ছবি পোস্ট করেও ট্রোলড হলেন সাকিব৷

ছবিতে দেখা গিয়েছে, স্ত্রীকে আলিঙ্গন করছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। নেটিজেনদের কেউ কেউ সাকিবের এই পোস্ট ভালো চোখে দেখেননি৷ একজন লিখেছেন, ‘এমন ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে না-আনলেই ভালো হতো। আমরা জানি যে আপনারা দুর্দান্ত কাপল’।

আর একজন হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘ভাই, বোরখা তো পরাতে পারো’। অপর একজন লিখেছেন, ‘ভাই, তুমি কেমন ধরনের ধর্মের অনুসারী? পূজায় আসার পর তোমাকে মৃত্যুর হুমকি দেওয়া হলো’। একজন আবার তাকে ‘ভীতু’ বলে চিহ্নিত করেছেন। অন্যজন রসিকতার ভঙ্গিতে লিখেছেন, ‘সাকিব, ফের ক্ষমা প্রার্থনার জন্য তৈরি হও’।

বিতর্ক দূরে সরিয়ে রেখে এক বছরের নির্বাসন কাটিয়ে আজ (মঙ্গলবার) মাঠে ফিরছেন তিনি৷ উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ তামিমের ফরচুন বরিশাল। গত ১৫-১৬ বছর ধরে তিনি কাছ থেকে দেখে আসছেন সাকিবকে। তামিম বলেন, ‘আমি নিশ্চিত, ওর জন্য এটি অনেক বড় দিন। এক বছর পর মাঠে ফিরছে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপুর্ণ দিন। কারণ, ওর মাপের ক্রিকেটার ফিরে এসেছে। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে।’

তামিম আরও বলেন, ‘যেহেতু আমার জন্য এটা একটা খেলা, আমি চেষ্টা করব যেন যত কম প্রভাব ও ফেলতে পারে। তবে দিন শেষে আমি খুশি যে ও ফিরছে। আমি নিশ্চিত, ও কালকে থেকে আরও ভালোভাবে এগিয়ে যাবে।’

সাকিবের ফেরাকে আরও বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখছেন মুশফিক। বেক্সিমকো ঢাকার অধিনায়কের মতে, তরুণ ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট বড় সুযোগ সাকিবের কাছ থেকে শেখার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

স্ত্রী’র সঙ্গে ছবি পোস্ট করে বিপাকে সাকিব!

আপডেট সময় ০৯:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০