ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভবন ভাঙতে এক বছর সময় চেয়েছে বিজিএমইএ

অাকাশ জাতীয় ডেস্ক:

হাতিরঝিলের অবৈধ ভবনটি ভাঙতে আরও এক বছর সময় চেয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

নতুন ভবন নির্মাণে সময় লাগার কথা জানিয়ে আদালতে সময় চেয়ে আবেদন করেছে সংগঠনটি। শনিবার এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান এ তথ্য জানান। এ সংক্রান্ত মামলার চূড়ান্ত রায়ে ১৬ তলা বিজিএমইএ ভবন ভেঙে ফেলতে ছয় মাস সময় দিয়েছিল সুপ্রিমকোর্ট।

জলাধার আইন ভেঙে নির্মিত ওই ভবন হাইকোর্ট অবৈধ ঘোষণা করার পর আপিল বিভাগেও ওই রায় বহাল থাকে। বিজিএমইএ ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলে তাও খারিজ হয়ে যায়।

পরে কার্যালয় সরিয়ে নিতে বিজিএমইএ তিন বছর সময় চায়। আদালত তাদের ছয় মাসের মধ্যে সে কাজ শেষ করতে বলেছিল। ১১ সেপ্টেম্বর সেই সময়সীমা উত্তীর্ণ হবে। তার আগেই তারা আরও এক বছর সময় চেয়ে আবেদন করল।

সংবাদ সম্মেলনে সিদ্দিকুর বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নতুন ভবন নির্মাণ কাজ শেষ হলেই আমরা চলে যাব। তবে নতুন ভবন সম্পন্ন হতে আরও এক বছর সময় লাগবে। তাই আমরা মহামান্য আদালতের কাছে আরও একটি বছর চেয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভবন ভাঙতে এক বছর সময় চেয়েছে বিজিএমইএ

আপডেট সময় ০৩:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭