ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

সাকিবপত্নী শিশিরের নীরব প্রতিবাদ

আকাশ নিউজ ডেস্ক: 

গত কয়েকদিন ধরে একের পর এক ঘটনা ঘটে চলেছে সাকিব আল হাসানকে ঘিরে। বিশ্বসেরা অলরাউন্ডার এর আগেও নানারকম বিতর্কে জড়িয়েছেন।

তবে এবার এক বছর নিষেধাজ্ঞা শেষে দেশে ফেরার পর তাকে ঘিরে শুরু হয়েছে তিনটি বিতর্ক। দেশে ফেরার পরদিন করোনাবিধি না মেনে একটি সুপারশপ উদ্বোধন করা থেকে শুরু বিতর্কের।

এরপর কলকাতা যাওয়ার পথে বেনাপোলে সাকিবের হাত লেগে এক ভক্তের মোবাইল পড়ে যাওয়া নিয়ে বিতর্কের পালে আরও হাওয়া লাগে। বিতর্ক হিমালয় চূড়া স্পর্শ করে সাকিবের কলকাতায় পূজা উদ্বোধনের খবরে। এজন্য তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে প্রাণনাশের হুমকি দেয় সিলেটের এক যুবক। এরপর ইউটিউবে ‘পূজা উদ্বোধন করিনি’ বলে ক্ষমাও চান সাকিব। এতগুলো বিষয় নিয়ে এতদিন নিশ্চুপ ছিলেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।

অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন নীরব প্রতিবাদ। শিশির তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে একটি জাহাজ সমুদ্রে ভাসছে। কিন্তু একটি মুঠোফোন বাঁকা করে ধরে এমনভাবে জাহাজটির ছবি নেওয়া হয়েছে, যাতে মনে হচ্ছে সেটি পানিতে ডুবে যাচ্ছে! ক্যাপশনে কিছুই লিখেননি শিশির। শুধু একটি হাসির ইমোজি দিয়েছেন।

শিশিরের পোস্ট করা ছবির মর্মার্থ অনুধাবন করা কঠিন নয়। সোশ্যাল সাইট এখন হয়ে গেছে গুজবের আখড়া। একটি বিষয়কে পুরো উপস্থাপন না করে আংশিক এবং বিকৃত করে উপস্থাপনের মাধ্যমে গুজবের জন্ম নেয়। এই কারণে আসল ঘটনা থেকে যায় পর্দার আড়ালে। মূল ঘটনা বিকৃত করে প্রকাশ করায় দেশে নিয়মিতই একের পর এক দুর্ঘটনা ঘটছে। সোশ্যাল সাইট ব্যবহারকারীরা কমেন্টে লিখছেন, ‘চমৎকার প্রতিবাদ ভাবী’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সাকিবপত্নী শিশিরের নীরব প্রতিবাদ

আপডেট সময় ০৯:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০