ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও নিজের বিধ্বংসী রূপ দেখাতে চান সুমন

আকাশ স্পোর্টস ডেস্ক:

গেলো মাসে বিসিবি প্রেসিডেন্টস কাপে বল হাতে চমক দেখিয়েছেন পেসার সুমন খান। মাত্র তিন ম্যাচ খেলেই নিয়েছেন ৯ উইকেট।

প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন তিনি। সুমন খান আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলবেন ফরচুন বরিশালের হয়ে। এই টুর্নামেন্টেও বোলিংয়ে ঝাঁজটা দেখাতে চান তিনি। প্রয়োজনে তিনি আরও বিধ্বংসী হবেন বলেও দিলেন হুঁশিয়ারী।

সোমবার (১৬ নভেম্বর) ফরচুন বরিশালের পক্ষে থেকে পাঠানো ভিডিও বার্তায় সুমন খান এ কথা জানান। এসময় তিনি আরও জানান, নিজের পারফরম্যান্স দিয়ে দলের জয়ে অবদান রাখতে চান। নিজের সেরাটা উজাড় করে দিতে চান।

সুমন খান বলেন, ‘বিসিবি প্রেসিডেন্টস কাপে অনেক ভালো হয়েছে। কিন্তু আমি আরও আশাবাদী টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেকে আরও উজাড় করে দেব। নিজের পারফরম্যান্সটা আরও বেশি করার চেষ্টা করব। দলের জন্য যেটা ভাল হয়। আর যেহেতু বরিশাল দুই-তিন বছর পর একটা ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টে আসছে তো আমি অনেক রোমাঞ্চিত এখানে খেলার জন্য। বরিশালের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছি। আমি চেষ্টা করব আমার সোরাটা উজাড় করে দেওয়ার জন্য।

আগামী ২৪ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় জেমকন খুলনার মুখোমুখি হবে সুমনের ফরচুন বরিশাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও নিজের বিধ্বংসী রূপ দেখাতে চান সুমন

আপডেট সময় ০৯:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০