ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কবর খুঁড়ে বৃদ্ধার লাশের মাথা কেটে নিল দুর্বৃত্তরা!

আকাশ জাতীয় ডেস্ক: 

পাবনার ঈশ্বরদীতে মারা যাওয়ার ১২ দিনের মাথায় কবরস্থান থেকে ৮৫ বছরের এক বৃদ্ধার মরদেহ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোররাতের মধ্যে উপজেলার জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার জয়নগর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেন প্রামাণিকের স্ত্রী ফজিলা খাতুন (৮৫) শারীরিক অসুস্থতার কারণে গত ৩১ অক্টোবর মারা যান। মারা যাওয়ার পর তাকে জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দাফনের ১২ দিনের মাথায় বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতের কোনো এক সময় কবরস্থান থেকে ওই বৃদ্ধার মরদেহ তুলে তার মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, থানার ওসি সেখ নাসীর উদ্দিন। ওসি জানান, কি কারণে বৃদ্ধার মাথা কেটে নিয়ে গেছে তা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ বাহিনী কাজ করছে। মরদেহ পুনরায় দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, একইদিন বৃদ্ধা ফজিলা খাতুনের আপন জামাই মজিবর রহমান মারা যায়। একই এলাকায় বাড়ি হওয়ায় তাদের দু’জনের কবর পাশাপাশি ছিল। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। এমন ঘটনা আরো ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কবর খুঁড়ে বৃদ্ধার লাশের মাথা কেটে নিল দুর্বৃত্তরা!

আপডেট সময় ০৫:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০