ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বিল্লাল (৫০) বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

শফিকুল ইসলাম বিল্লাল উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামের মৃত সেকান্দর আলীর পুত্র ও কটিয়াদী মাতৃছায়া মডেল একাডেমি প্রতিষ্ঠাতা, শিকদার ক্যাডেট একাডেমির পরিচালক এবং কটিয়াদী উপজেলা দলিললেখক সমিতির সিনিয়র সহসভাপতি।

কটিয়াদী উপজেলা দলিললেখক সমিতির সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু জানান, মঙ্গলবার ফজরের নামাজ আদায় করার জন্য উপজেলা আবাসিক কোয়ার্টার থেকে মসজিদে যাওয়ার পথে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক পারাপারের সময় একটি মালবাহী কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।

আহতাবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবদুস সালাম জানান, মঙ্গলবার সকালে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ০৪:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০