ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

মুরগি নিয়ে দুই পরিবারের দ্বন্দ্ব, আদালতে প্রতিবেদন দাখিল!

আকাশ নিউজ ডেস্ক: 

গাজীপুরে মুরগি ধরা নিয়ে দুই পরিবারের দ্বন্দ্বের জেরে হাতাহাতির পর মারামারি। এরপর বিচার পেতে আদালতের বারান্দায় দুপক্ষই। যদিও এক পরিবারের দাবি, থানায় নারী নির্যাতন মামলা করতে গেলে নেয়া হয়নি। অন্যদিকে পুলিশ বলছে, ঘটনাটি ভিন্ন দিকে যাতে গড়াতে না পারে সেজন্য প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুরের কালেরভিটা এলাকার প্রতিবেশী আরিফুল ইসলাম। গত ৩ অক্টোবর খাওয়ার জন্য তিনটি মুরগি কেনেন।

বাসায় আনার পর বাঁধ ছিড়ে মুরগিগুলো চলে যায় প্রতিবেশী মজিদের বাড়িতে। এরপর নিজের ভেবে মজিদের বাড়ি থেকে একটি মুরগি ধরে আনেন আরিফ। বিষয়টি ভুল বুঝে পরে ছেড়েও দেন। কিন্তু, বিষয়টি একপর্যায়ে দুই পরিবারের মাঝে হাতাহাতি-মারমারিতে গিয়ে ঠেকে। এসময় আরেক প্রতিবেশী রুবেলের স্ত্রী রিমাও এতে জড়িয়ে পড়েন।

৪ অক্টোবর প্রতিবেশী রুবেল ক্ষিপ্ত হয়ে মজিদের স্ত্রীকে মারধর করে। এঘটনায় আরিফ ও রুবেলের বিরুদ্ধে কোনাবাড়ি থানায় নারী নির্যাতন মামলা করতে যান মজিদ। কিন্তু পুলিশ, মামলা না নিয়ে জিডি করে আদালতে প্রসিকিউশন পাঠায়।

পুলিশের পাঠানো প্রসিকিউশনের পর দুই পক্ষকে আগামী ২৪ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

মুরগি নিয়ে দুই পরিবারের দ্বন্দ্ব, আদালতে প্রতিবেদন দাখিল!

আপডেট সময় ১০:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০