ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিপিএলে খেলতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটাররা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বিপিএল পঞ্চম আসর এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন অন্তত দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সঙ্গে সময়-সূচির সংঘর্ষ বাধবে। একটি দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং অন্যটি পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। হঠাৎ করে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের সূচি ঘোষণার কারণে নভেম্বরে বিপিএল কিংবা দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে পাকিস্তানি ক্রিকেটাররা অংশ নিতে পারবে কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খুব কঠিন শর্ত আরোপ করে রেখেছে দেশটির ক্রিকেটারদের ওপর। ঘরোয়া ক্রিকেটের অঙ্গীকারই সবার আগে পূরণ করতে হবে। ক্রিকেটারদের তারা জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে খেলার আগে ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলোই তাদের কাছে অগ্রাধিকার পাবে। একই সময়ে তিনটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কারণে, পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএল কিংবা দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে না পারার সম্ভাবনাই তৈরি হয়েছে।

এ সম্পর্কে ক্রিকইনফোকে বিপিএলে সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আমরা এখনও পাকিস্তানি ক্রিকেটারদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কিছুই শুনিনি। যদি সেটাই হয়, তাহলে তা হবে ক্রিকেটার এবং বিপিএলের জন্য বড় লস। তবে আমরা আত্মবিশ্বাসী। পাকিস্তানিরা না আসলেও আমরা বিপিএল আয়োজন করতে পারবো। কারণ, অনেক বিদেশি ক্রিকেটার রয়েছেন। তাদেরকে পাকিস্তানিদের জায়গায় রিপ্লেস করতে পারবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএলে খেলতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটাররা

আপডেট সময় ০৫:২০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭