ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদলি করা হয়েছে। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহিদুল ইসলাম করোনা আক্রান্ত হওয়ায় মামলার তদন্তের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক আওলাদ হোসেনকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। খালেকুজ্জামান বলেন, রায়হান হত্যা মামলায় আগের তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহিদুল ইসলাম করোনা আক্রান্ত হওয়ায় মামলার তদন্তের স্বার্থে আওলাদ হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মুহিদুল ইসলাম সুস্থ হওয়ার পর পুনরায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২ নভেম্বর মামলা তদন্তকারী সংস্থা পিবিআইয়ের আট কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। সেদিন সিলেট পিবিআই পুলিশ সুপার খালেকুজ্জামান জানিয়েছিলেন, করোনা আক্রান্তরা রায়হান হত্যা মামলা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এ মামলাটি তদন্ত করার জন্য পিবিআই যে দলটি গঠন করেছে এতে আক্রান্তরা রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ নিয়ে তাদের চিকিৎসা চলছে। করোনায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে ৩ জন পুলিশ পরিদর্শক ও হোম কোয়ারেন্টাইনে আরও ২ জন রয়েছেন। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, করোনা আক্রান্ত হলেও মামলা তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।

গত ১১ অক্টোবর রাত তিনটার দিকে রায়হানকে সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। নির্যাতনে রায়হান মারা যান। এ ঘটনায় তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি পরদিন হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।

আলোচিত এ হত্যা মামলায় সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর পলাতক থাকলেও কারাগারে রয়েছে কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুনুর রশীদ। রিমান্ডে রয়েছেন এএসআই আশেক ই এলাহী। এছাড়া নিহত রায়হানকে ছিনতাকারী হিসেবে অভিযোগকারী শেখ সাইদুর রহমান। এছাড়াও পিবিআই কাছে রিমান্ডে রয়েছেন এএসআই আশেক এলাহি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল

আপডেট সময় ১২:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০