ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬ ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার

অবিশ্বাস্য, অস্ত্রোপচার করে চোখের ভেতর থেকে বের করা হল কৃমি!

আকাশ নিউজ ডেস্ক:  

বেশ কয়েক মাস ধরে চোখের সমস্যায় ভুগছিলেন চীনের সুঝৌ প্রদেশের এক বাসিন্দা। প্রথমে ওয়ান নামের ওই ব্যক্তি মনে করেন, ক্লান্তি বা অন্য কোনও সাধারণ কারণে এমন সমস্যা হচ্ছে।

শুরুর দিকে তেমন গুরুত্ব না দিলেও হঠাৎ করেই চোখে যন্ত্রণা শুরু হয়। পরে স্থানীয় হাসপাতালে যান তিনি। আর তারপরই জানা যায়, তার চোখের ভেতর বাসা বেঁধেছে কৃমি।

ডান চোখে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ওয়ান জানতে পারেন, চোখে কৃমির বাসা। পরীক্ষা করার পর চিকিৎসকরা সেই কৃমি বের করার উদ্যোগ নেন। অপারেশন থিয়েটারে ওয়ানের চিকিৎসার পুরো ঘটনা ক্যামেরাবন্দি করা হয়, যা পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, ৬০ বছর বয়সী ওয়ানের ডান চোখের পাতার নীচ থেকে একে একে কৃমি বের করে আনছেন চিকিৎসকরা। এক এক করে কৃমি বের করে কাচের পাত্রে রাখা হচ্ছে। আর সেখানে কৃমিগুলো রীতি মতো নড়াচড়া করছে।

চিকিৎসকরা ওয়ানের সঙ্গে প্রথমবার কথা বলার সময় জানতে চান, তার বাড়িতে কোনও পোষা প্রাণী রয়েছে কি না। ওয়ানের বাড়িতে কোনও পোষা প্রাণী না থাকলেও তিনি যেখানে ব্যায়াম করতে যান সেখানে কয়েকটি পশুর সঙ্গে অনেকটাই সময় কাটান।

চিকিৎসকদের ধারণা, কখনও কখনও পশুদের মাধ্যমেও মানুষের শরীরে কৃমি চলে আসে। আর ১৫-২০ দিনের মধ্যেই বংশ বিস্তার করে ফেলে। ওয়ানের ক্ষেত্রেও এমনটা হয়ে থাকতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

অবিশ্বাস্য, অস্ত্রোপচার করে চোখের ভেতর থেকে বের করা হল কৃমি!

আপডেট সময় ১১:২৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০