ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টি-টোয়েন্টি টুর্নামেন্টের নাম বঙ্গবন্ধু টি-২০ কাপ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনার দীর্ঘ বিরতির পর চলতি মাসে বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটাররা মাঠে ফিরেছেন। ইতোমধ্যে সফলভাবে টুর্নামেন্টটি শেষ হয়েছে।

আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছিল নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে একটি কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চায়। এই টুর্নামেন্টের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০।

টুর্নামেন্টে পাঁচ দলের স্পন্সর চেয়ে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) চেয়েছে বিসিবি। বুধবার (২৮ অক্টোবর) মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আশা প্রকাশ করে জানিয়েছেন বেশ ভালো সাড়াই পাওয়া যাবে।

প্রধান নির্বাহী বলেন, ‘অবশ্যই আশা করছি। যেহেতু অনেকদিন ধরেই সবাই ক্রিকেটের বাইরে আছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটকে চালু করার জন্য আমাদের যে প্ল্যান তার অংশ হিসেবে আপনারা দেখেছেন আমরা একটা তিন দলীয় টুর্নামেন্ট আয়োজন করেছি সফলভাবে। এরপরের ধাপটা হচ্ছে আমরা একটা ৫ দলীয় টুর্নামেন্ট করবো। যেটা আমরা ইতোমধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) দিয়েছি টিম স্পন্সর চেয়ে। ‘

প্লেয়ার ড্রাফট ও অন্যান্য বিষয় নিয়ে তিনি বলেন, ‘এ বিষয়গুলো আমরা এখনো চূড়ান্ত করিনি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব টিম স্পন্সরগুলো কনফার্ম করে তারপর আমাদের যে সকল স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সাবেক উপদেষ্টাদের

টি-টোয়েন্টি টুর্নামেন্টের নাম বঙ্গবন্ধু টি-২০ কাপ

আপডেট সময় ০৮:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০