ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আমরা যে কোনো সহিংসতার বিরোধী, রোহিঙ্গা ইস্যুতে পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মায়ানমারে যে সহিংসতা চলছে তা নিয়ন্ত্রণে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘আমরা যে কোনো সহিংসতার বিরোধী এবং মায়ানমারের পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ সিয়ামেনে ব্রিকস সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পুতিন এসব কথা বলেন।

মায়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার ঘটনায় মস্কোতে মায়ানমার দূতাবাসের সামনে চলতি মাসের ৩ তারিখে শত শত মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। অপরদিকে, কয়েক হাজার বিক্ষোভকারী চলতি মাসের ৪ তারিখে গ্রোজনি শহরে সমাবেশ করেছে।

উল্লেখ্য, মায়ানমারের উত্তর-পূর্বাঞ্চলীয় রাখাইন প্রদেশে সাম্প্রতিক সহিংসতায় প্রায় ৩,০০,০০০ রোহিঙ্গা মুসলমান পালিয়ে প্রতিবেশি বাংলাদেশে এসে থাকতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্বসংস্থাটি ইতোধ্যে শরণার্থীদের জন্য জরুরি খাদ্য সরবরাহের জন্য তহবিল হ্রাসের বিষয়ে সতর্ক করে দিয়েছে।

বাংলাদেশের কক্সবাজার সীমান্ত অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের কর্মকর্তাদের ধারণা, দুই সপ্তাহ আগে শুরু হওয়া সর্বশেষ সহিংসতায় ১ লাখ ৪৬ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে। মায়ানমারের সামরিক বাহিনী কর্তৃক রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনে চরম অস্থিতিশীলতার কারণে পালিয়ে আসা লোকদের সঠিক সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা যে কোনো সহিংসতার বিরোধী, রোহিঙ্গা ইস্যুতে পুতিন

আপডেট সময় ০৮:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭