ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রিটেনের সবচেয়ে মোটা ব্যক্তিকে হাসপাতালে আনা হলো ক্রেনে

আকাশ নিউজ ডেস্ক:  

জেসন হোলটন ব্রিটেনের সবচেয়ে মোটা ব্যক্তি। ওজন ৩১৭ কেজি। ফাস্টফুড তার ভীষণ পছন্দ। কাবাব, বার্গার, স্যান্ডউইজ, পিজা খেতে খেতে এমন শরীর বানিয়েছেন যে, উঠতে-বসতে পারেন না। শুয়ে শুয়ে শুধু খান আর খান। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে আনার জো নেই। উপায়ন্তর না দেখে তাকে বাসা থেকে হাসপাতালে আনতে ক্রেন ব্যবহার করতে হয়েছে। খবর দ্য সানের।

হোলটনের বয়স ৩০ বছর। গত ছয় বছর ধরে ঘরে বসে শুধু খাচ্ছেন আর খাচ্ছেন। ছয় বছর ধরে তিনি ঘর থেকে বের হননি। হোলটনকে ঘর থেকে বের করে হাসপাতালে আনতে বিশাল ক্রেন ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলে আসতে হয়েছে ইঞ্জিনিয়ার এবং ৩০ দমকলকর্মীকে।

জানা গেছে, হোলটন ২০১৪ সালে জাস্টইট অ্যাপের সঙ্গে চুক্তি করে রোজ ৩০ পাউন্ডের ফাস্টফুড নিতেন। তার খাবারের তালিকায় থাকে কাবাব, চিপস, চিকেন চাওমিন, ১.৫ লিটার জুস, পাঁচ ক্যান ডায়েট কোক। এ ছাড়া চকোলেট, ক্রিপস, স্যান্ডউইচ তার ভীষণ প্রিয়।

হাসপাতালের বেডে শুয়ে হোলটন বলেন, ছয় বছর পর ফ্রেশ বাতাসে নিঃশ্বাস নিতে পেরে ভালো লাগছে।

সানের প্রতিবেদনে বলা হয়েছে, হোলটনের লিম্ফোয়েডার সমস্যা আছে। এ কারণে তার পা ফুলে যায়।

তার মা লিসাকে চিকিৎসকরা বলেছিলেন, শক্ত পদক্ষেপ না নিলে ছেলে হার্টঅ্যাটাকে মারা যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রিটেনের সবচেয়ে মোটা ব্যক্তিকে হাসপাতালে আনা হলো ক্রেনে

আপডেট সময় ১১:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০