ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আয়রন ম্যান’ বেলুন নিয়ে হুলস্থুল কাণ্ড

আকাশ নিউজ ডেস্ক:  

পর্দায় কত ধুন্ধুমার কাণ্ড ঘটাতে দেখা যায় আইরন ম্যানকে। এবার বাস্তবেও খেল দেখিয়েছে আইরন ম্যান। আকাশে মার্ভেল কমিকসের জনপ্রিয় চরিত্র আইরন ম্যানকে উড়তে দেখে পুরো শহরের মানুষ চুপসে ছিলেন। অনেকে আবার নিজেকে গৃহবন্দী করে ফেলেছিলেন। যদিও পরে জানা গেছে, সেটি আদতে আইরন ম্যানই নয়। গ্যাস বেলুন। গ্যাস ফুরিয়ে যাওয়ায় বেলুনটি কিছু সময় পর মাটিতে নেমে আসে। বেলুন ওড়ানো যদিও অপরাধের আওতায় পড়ে না, কিন্তু অদ্ভূত দেখতে বেলুনটি কোথা থেকে ওড়ানো হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার দনকৌর এলাকায় শনিবার এ কাণ্ড ঘটেছে।

প্রায় মানুষের সমান আকারের, রোবটের মতো দেখতে ওই বেলুনটিকে আকাশে উড়তে দেখেই ভয় পেয়ে যান এলাকাবাসী। ভেবে বসেন, ভিনগ্রহের কোনও প্রাণী বোধ হয় তাদের উপর আক্রমণ চালাতে এসেছে। পুলিশের হস্তক্ষেপে শেষমেশ ভয় কাটে তাদের।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে আচমকাই আকাশে ওই বেলুনটিকে উড়তে দেখেন এলাকাবাসী। ‘আয়রন ম্যান’-এর আদলে তৈরি বেলুনটিকে রোবটের মতো দেখতে লাগছিল। তাতেই বেলুনটিকে ভিনগ্রহী ভেবে বসেন তারা। যে কোনও মুহূর্তে হামলা ধেয়ে আসতে পারে ভেবে নিজেদের ঘরবন্দিও করে নেন অনেকে।

গ্যাস ফুরিয়ে যাওয়ায় বেশ কিছুক্ষণ পর বেলুনটি উড়তে উড়তে ভট্টা পারসৌল এলাকায় একটি খালের পাশের ঝোঁপে গিয়ে পড়ে। কী হয় দেখতে সেখানে ভিড় জমান উৎসুক মানুষ। কিন্তু রোবট আকারের বেলুনটি এমনভাবে পড়েছিল, যাতে পায়ের অংশটি খালের পানি ছুঁয়ে ছিল। যার ফলে স্রোতের ধাক্কা লাগলেই বেলুনটি কেঁপে উঠছিল। কিন্তু তাতে আরও ভয় পেয়ে যান সকলে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। তারাই এসে সত্য উদঘাটন করে।

দনকৌরের পুলিশ কর্মকর্তা অনিলকুমার পান্ডে বলেন, আয়রন ম্যানের আদলে তৈরি গ্যাস বেলুনটিকে রোবটের মতো দেখাচ্ছিল। তাতেই ভয় পেয়ে যান এলাকাবাসী। এমন দৃশ্য যেহেতু সচরাচর দেখা যায় না, বেলুনটিকে ভিনগ্রহী ভেবে বসেন তারা। ভয় চেপে বসে মনে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আয়রন ম্যান’ বেলুন নিয়ে হুলস্থুল কাণ্ড

আপডেট সময় ১১:৩৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০