ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি টুর্নামেন্টের দলও প্রস্তুত আছে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কর্পোরেট দল নিয়ে এই আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

তবে যদি কর্পোরেট দল না পাওয়া যায় তবে বিসিবি দল গঠন করে দেবে। দলও প্রস্তুত আছে।

শনিবার (১৭ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের একথা জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে কোনোকিছুই এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রধান নির্বাচক বলেন, ‘এটা এখনও কনফার্ম হয়নি। এটার কোনো আপডেট এখনই দিতে পারবো না। আমাদের করণীয় যা থাকবে তা করবো। এখানে তিনটা দলের জন্য বাছাই করেছি। পরে হয়তো ৫টা দল নির্বাচন করবো। এখনই কিছু বলতে পারছিনা, সময়ের ব্যাপার আছে। আমরা প্রস্তুত করে রেখেছি, আমাদের যখন বলবে তখন দেবো। ‘

চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। সেটা ক্রিকেটারদের পারফরম্যান্সে কোনো ধরনের প্রভাব ফেলবে না বলে মনে করেন প্রধান নির্বাচক।

তিনি বলেন, ‘এরকম একটা টুর্নামেন্ট শেষ হওয়ার পর কিন্তু একটা ব্রেক দরকার। কারণ আমাদের প্লেয়াররা দীর্ঘদিন ধরে অনুশীলন করছে। অনুশীলন থেকে এই টুর্নামেন্ট পর্যন্ত লম্বা একটা সময় বায়ো বাবলের মধ্যে ছিল। এটা কিন্তু অনেক কঠিন, এটা থেকে বের হওয়ারও দরকার আছে। এতদিন কিন্তু বন্দী করে রাখা যায়না। এখানে একটা ব্রেক দরকার আছে। করপোরেট টুর্নামেন্টের আগে ১৫-১৭ দিনের একটা ব্রেক পাবে। সবমিলিয়ে এখনও পর্যন্ত আমরা ক্রিকেটারদের কাছ থেকে যতটুক পেয়েছি, সন্তুষ্ট। আগামী টুর্নামেন্টেও যদি এটা ধরে রাখা যায় তাহলে পরবর্তীতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য সহায়ক হবে। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টি-টোয়েন্টি টুর্নামেন্টের দলও প্রস্তুত আছে

আপডেট সময় ০৯:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০