ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আদালতের শরণাপন্ন হলেন রজনীকান্ত

আকাশ বিনোদন ডেস্ক : 

বরাবরই রাষ্ট্রের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল তামিল অভিনেতা রজনীকান্ত। তারপরও এবার আইনি জটিলতায় পড়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তামিল সিনেমার মেগাস্টার।

জানা গেছে, চেন্নাইয়ের কোদামবাক্কামে একটি ম্যারিজ হল রয়েছে এই অভিনেতার। সম্প্রতি রাঘবেন্দ্র নামের এই ম্যারিজ হলের জন্য গত ছয় মাসের সাড়ে ছয় লাখ রুপি কর দাবি করেছে গ্রেটার চেন্নাই করপোরেশন (জিসিসি)।

কিন্তু এই কর মওকুফ চান রজানীকান্ত। তার আইনজীবী বিজয়ন সুব্রামানিয়ামের মাধ্যমে মাদ্রাজ উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছেন তিনি। এতে তিনি উল্লেখ করেছেন, গত ২৪ মার্চ থেকে করোনা মহামারির কারণে এই ম্যারিজ হল খালি ছিল। তাই এ সময়ে তার কোনো আয় হয়নি।

‘দরবার’ সিনেমাখ্যাত এই অভিনেতা পিটিশনে আরও উল্লেখ করেছেন, লকডাউনে সরকারের সকল নিয়ম তিনি মেনে চলেছেন। এছাড়া রাঘবেন্দ্র ম্যারিজ হলের কর নিয়মিত পরিশোধ করেন। কিন্তু লকডাউনের কারণে অগ্রিম বুকিংয়ের অর্থও তাকে ফেরত দিতে হয়েছে। ফলে তার পক্ষে এই কর দেওয়া সম্ভব নয়।

এর আগে রজনীকান্তকে গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্ধ-বার্ষিক করের নোটিশ পাঠায় জিসিসি।

এদিকে রজনীকান্ত তার ‘আনাত্তে’ সিনেমার কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর আগে শোনা গিয়েছিল, অক্টোবরে শুটিং শুরু করবেন তিনি। তবে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নভেম্বরে শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আদালতের শরণাপন্ন হলেন রজনীকান্ত

আপডেট সময় ০৯:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০