ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

‘বর্ষসেরা’ গাছের সঙ্গে বাঘের আলিঙ্গনের ছবি

আকাশ নিউজ ডেস্ক:  

গাছের বুকে বাঘের লেপ্টে থাকা এক ছবি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার (ডব্লিউপিওয়াই) প্রতিযোগিতায় বর্ষসেরা নির্বাচিত হয়েছে। রাশিয়ার সের্গেই গর্শকভ নিজ দেশের ফার ইস্ট অঞ্চলের জঙ্গল থেকে তুলেছেন এই ছবি।

ছবিতে একটি স্ত্রী লিঙ্গের বাঘকে লিওপার্ড ন্যাশনাল পার্কে গাছের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায়।

‘আলো, রং আর টেক্সার ছবিটিকে অয়েল পেইন্টিংয়ের মতো করেছে,’ মন্তব্য করে ডব্লিউপিওয়াই বিচারক টিমের সভাপতি রোজ কিডম্যান-কক্স বলেন, ‘দেখে মনে হয়েছে বাঘটি বনের অংশ। তার লেজ গাছের শেকড়ের সঙ্গে ভাঁজ হয়ে আছে। দুইয়ে মিলে একটি নিজস্ব ভঙ্গি তৈরি হয়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, এটি আগে থেকে সেট করে রাখা ক্যামেরায় তোলা ছবি। প্রায় ১১ মাস এই ক্যামেরা জঙ্গলে ছিল! যখনই বাঘ ফোকাসে এসেছে আপনা-আপনি ক্লিক হয়েছে।

ফটোগ্রাফার এখানেই আসল প্রশংসাটা পাচ্ছেন। কারণ এমন ভিউতে তিনি ক্যামেরা সেট করেছেন, যেটি তার দক্ষতার জানান দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ: ফের কারিগরি জরিপের নির্দেশ দিলেন ডেপুটি স্পিকার

‘বর্ষসেরা’ গাছের সঙ্গে বাঘের আলিঙ্গনের ছবি

আপডেট সময় ০৯:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০