ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিয়ারতের জন্য খুলে দেয়া হচ্ছে রাসুলের (সা.) রওজা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

১৮ অক্টোবর থেকে জিয়ারতকারীদের জন্য মদিনা শরীফে রাসুলের (সা.) রওজা খুলে দেয়া হচ্ছে। একইসঙ্গে সেদিন থেকে আড়াই লাখ সৌদি নাগরিককে ওমরার অনুমতি দেয়া হবে।

মঙ্গলবার সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি এ ঘোষণা দিয়েছেন। খবর আল আরাবিয়ার।

তিনি বলেন, ১৮ অক্টোবর থেকে মদিনা শরীফের পুরোনো স্থাপনাসহ পুরো মসজিদটি সবার জন্য খুলে দেয়া হবে। এছাড়া মসজিদুল হারামে ৬০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন।

ওমরার জন্য নিবন্ধনকারীদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে বলেও সৌদির হজ ও ওমরাহ বিষয়ক কমিটি জানিয়েছে।

১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে। তবে আবেদন করার আগে করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে।

এছাড়া পবিত্র স্থানগুলাতে প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলা, মুখোশ পরা, অন্যের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং শারীরিক যোগাযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিয়ারতের জন্য খুলে দেয়া হচ্ছে রাসুলের (সা.) রওজা

আপডেট সময় ০৬:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০