ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রথম এশিয়ান হিসেবে টি-টোয়েন্টিতে মালিকের ১০ হাজার রান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইতিহাস গড়লেন শোয়েব মালিক। পাকিস্তানি তো বটেই, প্রথম এশিয়ান ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই ডানহাতি তারকা ব্যাটসম্যান।

পাকিস্তানের ন্যাশনাল টি-২০ কাপে এই কীর্তি গড়েন মালিক। যেখানে রাওয়ালপিন্ডিতে খাইবার পাখতুনের হয়ে বালুচিস্তানের বিপক্ষে ৪৪ বলে ৭৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন তিনি।

এদিকে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বব্যাপী টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করলেন ৩৮ বছর বয়সী মালিক। শীর্ষে থাকা দুই ক্রিকেটার হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ড।

ইউনিভার্সাল বস গেইল ১৩ হাজার ২৯৬ রান নিয়ে সবার ওপরে রয়েছেন। আর আরেক ক্যারিবিয়ান পোলার্ড ১০ হাজার ৩৭০ রানে দ্বিতীয়স্থান দখল করে আছেন।

এশিয়ানদের মধ্যে মালিকের পরেই অবস্থান করছেন ভারতীয় তারকা অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার এখন পর্যন্ত মোট রান ৯ হাজার ৩৩।

মালিক এখন পর্যন্ত আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে মোট ৩৯৫টি ম্যাচ খেলেছেন। এটিও এশিয়ান হিসেবে রেকর্ড। আর মাত্র ৫টি ম্যাচ খেললেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৪০০ টি-টোয়েন্টি খেলার কীর্তি গড়বেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথম এশিয়ান হিসেবে টি-টোয়েন্টিতে মালিকের ১০ হাজার রান

আপডেট সময় ০৯:২৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০