ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

বিশ্বে সবচেয়ে লম্বা পায়ের জন্য কিশোরীর গিনেস রেকর্ড

আকাশ নিউজ ডেস্ক:

বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের জন্য রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ম্যাকি কুরিন নামের ওই কিশোরী। প্রথম দেখাতেই ১৭ বছর বয়সী এই কিশোরীর লম্বা পায়ের বিষয়টি সবার নজরে পড়বে। এর মধ্যেই সে দু’টি রেকর্ড অর্জন করেছে। ম্যাকি কুরিন নারীদের মধ্যে সবচেয়ে লম্বা পা এবং কিশোরীদের মধ্যেও সবচেয়ে লম্বা পায়ের কারণে গিনেস বুকে দু’টি রেকর্ড গড়েছে।

ম্যাকি কুরিন বিশাল আকৃতির এই পা নিয়ে কখনো কখনো বিড়ম্বনায় পড়েন। ঘরের দরজা দিয়ে বের হওয়া বা গাড়িতে চড়া থেকে শুরু করে পোশাক কিনতে গেলেও ভোগান্তি পোহাতে হয় তাকে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, ম্যাকি কুরিন’র বাম পায়ের উচ্চতা ১৩৫ দশমিক ২৬৭ সেন্টিমিটার বা ৫৩ দশমিক ২৫৫ ইঞ্চি এবং তার ডান পায়ের উচ্চতা ১৩৪ দশমিক ৩ সেন্টিমিটার বা ৫২ দশমিক ৮৭৪ ইঞ্চি।

তবে ম্যাকি জানিয়েছে, নিজেকে আড়াল করা মোটেও উচিত নয়। যেসব ব্যক্তির অস্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য রয়েছে তাদের এ নিয়ে সংকোচবোধ করারও কিছু নেই। তার এই রেকর্ডটি সব লম্বা নারীদের অনুপ্রাণিত করবে বলেও জানান ম্যাকি। মেয়ের এই রেকর্ড সম্পর্কে তার মা জানিয়েছেন, অন্যান্য বাচ্চাদের চেয়ে ম্যাকি যে বেশ খানিকটা লম্বা তিনি আগেই তা বুঝতে পেরেছিলেন। কারণ মাত্র ১৮ মাস বয়সেই ২ ফুট ১১ ইঞ্চি ছিল ম্যাকির উচ্চতা।

ইতোমধ্যেই ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে বেশ জনপ্রিয় ম্যাকি। সে ভবিষ্যতে মডেল হিসেবে কাজ করতে চায়। বিশ্বের সবচেয়ে লম্বা মডেল হিসেবেও খ্যাতি অর্জন করতে চায় ম্যাকি। এর আগে রাশিয়ার একেতেরিনা লিসিনার দখলে এই রেকর্ড ছিল। লম্বায় ওই রুশ তরুণীর পায়ের দৈর্ঘ্য ছিল ৫২.২ ইঞ্চি। কিন্তু বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের জন্য এবার তার ওই রেকর্ডকে ছাড়িয়ে গেছে ম্যাকি কুরিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ: ফের কারিগরি জরিপের নির্দেশ দিলেন ডেপুটি স্পিকার

বিশ্বে সবচেয়ে লম্বা পায়ের জন্য কিশোরীর গিনেস রেকর্ড

আপডেট সময় ১০:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০