ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

প্লেন থেকে ঝাঁপ ১০৩ বছরের বৃদ্ধের

আকাশ নিউজ ডেস্ক: 

১০৩ বছর বয়সে স্কাইডাইভ করে দুনিয়াকে চমকে দিলেন এক বৃদ্ধ। উচ্চতা নিয়ে ভয় না থাকলেও বিরাট শূন্য দু’হাত মেলে ওড়ার সাহস অনেকে কম বয়সেও দেখাতে পারেন না। আর সেখানে কিনা যুক্তরাষ্ট্রের এই বৃদ্ধ ১০৩ বছর বয়সে ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে প্লেন থেকে একলাফে মহাশূন্যে ভেসে গেলেন।

অ্যালফ্রেড আল বাস্কি নামের ওই বৃদ্ধ ১৪ হাজার ফুট উচ্চতায় উড়লেন হাসি মুখে। আর অজান্তেই নাম লিখিয়ে ফেললেন গিনেস বুকে। ১০৩ বছর ১৮১ দিন বয়সে প্রথমবার কোনও পুরুষ প্যারাশুট জাম্প করলেন।

তিনি তার দুই নাতিকে কথা দিয়েছিলেন তারা স্নাতক হয়ে গেলে আনন্দে প্লেন থেকে শূন্যে ঝাঁপ দেবেন। দাদার স্বপ্নপূরণ করে স্নাতক হয়েছেন দুই নাতিই। আর প্রতিজ্ঞাবদ্ধ দাদাও তাই এক মুহূর্তে দেরি না করে প্যারাশুট জাম্প করেই সেলিব্রেশনে মাতেন।

তার সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে অ্যালফ্রেডকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তবে এই প্রথমবার নয়, এর আগে ১০০ বছর বয়সে প্রথমবার স্কাইডাইভ করেছিলেন অ্যালফ্রেড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্লেন থেকে ঝাঁপ ১০৩ বছরের বৃদ্ধের

আপডেট সময় ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০