ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

আপাতত জেলেই থাকতে হচ্ছে রিয়া চক্রবর্তীর

আকাশ বিনোদন ডেস্ক :  

জেলেই বন্দি থাকতে হচ্ছে রিয়া চক্রবর্তীর। আবারও বাড়লো সুশান্ত মৃত্যু মামলার মূল অভিযুক্তের বিচার-বিভাগীয় হেফাজতের মেয়াদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) শেষ হচ্ছিল সুশান্ত মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে গ্রেফতার রিয়া চক্রবর্তীর বিচার-বিভাগীয় হেফাজতে থাকার মেয়াদ (সঙ্গে তার ভাই শৌভিক চক্রবর্তী’সহ ১৭ জনেরও)। এদিন বিশেষ এনডিপিএস আদালত রিয়া, শৌভিকের হেফাজতের মেয়াদ বাড়িয়ে দিল ২০ অক্টোবর পর্যন্ত।

এই মুহূর্তে তালজা জেলে বন্দি রয়েছেন শৌভিক চক্রবর্তী, তথা সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং পরিচারক দীপেশ সাওয়ান্ত। সকলেরই বিচার-বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে দিয়েছে সেশন কোর্ট।

সুশান্তের মৃত্যু মামলার সঙ্গে জড়িত অর্থদ্বন্দ্বের মামলার তদন্তে নেমে রিয়ার মাদককাণ্ডের বিষয়টি উঠে আসে ইডির হাতে। এরপর অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদনে সাড়া দিয়ে এই মামলার তদন্তে নামে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর তৃতীয় দিন জেরার সময় (৮ সেপ্টেম্বর) এনসিবির হাতে গ্রেফতার হন রিয়া চক্রবর্তী। তারও আগে গ্রেফতার হয়েছিলেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী।

সুশান্তের জন্য মাদক সংগ্রহ করতেন রিয়া ও শৌভিক। চলত আর্থিক লেনদেনও। তাই এনডিপিএস আইনের ২৭ (এ) ধারায় এই ভাই-বোনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনসিবি। সেশন কোর্টে আগেই খারিজ হয়েছে রিয়া-শৌভিকের জামিনের আবেদন। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত ভাই-বোনের আইনজীবী সতীশ মানেসিন্ধে।

গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টে প্রায় ৭ ঘণ্টা ধরে জাস্টিট এস পি কোটওয়াল বেঞ্চে চলে রিয়া-শৌভিকদের জামিনের শুনানি। যদিও জামিনের রায় সংরক্ষিত রেখেছে হাইকোর্ট। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে লাগাতার অভিযুক্তদের জামিনের বিরোধিতা করা হয়।

হাইকোর্টে এনসিবি স্পষ্ট জানায়, রিয়া ও শৌভিক মাদক চক্রের সক্রিয় সদস্য, যাদের হাই সোসাইটির ব্যক্তিদের সঙ্গে যোগ রয়েছে। তাই, মাদক পাচারকারীদের সঙ্গে তাদের জামিন দেওয়াটা তদন্তের গতিকে বাধাপ্রাপ্ত করতে পারে।

গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্টে রিয়া-শৌভিকের জামিনের শুনানি শেষে বিচারপতি নিজের রায় সংরক্ষিত রেখে বলেন, ‘দ্রুত এই শুনানির রায় দানের চেষ্টা করবো। তবে আপনারা যেমনটা জানেন- এই মামলা অনেক গভীর এবং অনেক বিষয় আলোচনা করার দরকার রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আপাতত জেলেই থাকতে হচ্ছে রিয়া চক্রবর্তীর

আপডেট সময় ০৯:৩৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০