ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে কারণে আইসোলেশনে রাখা হল ৫টি টিয়াকে

আকাশ নিউজ ডেস্ক: 

সব সময় নোংরা কথা। ফলে দর্শনার্থীদের সামনে আর রাখার উপায় নেই। আর এই অপরাধে চিড়িয়াখানার পাঁচ টিয়াকে ভাষা শিক্ষার জন্য ইংল্যান্ডে আইসোলেশনে রাখা হয়েছে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ান’র।

প্রতিবেদনে বলা হয়, খারাপ কথা ভুলে ভালো কথা না শেখা পর্যন্ত টিয়াগুলোকে আইসোলেশনে থাকতে হবে। এতে পাঁচ টিয়া পৃথক থেকে ‘কু-কথা’ ভুলে ‘ভদ্র’ ও ‘সভ্য’ হবে!

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নোংরা ভাষার কারণে পাঁচটি আফ্রিকান টিয়াকে আপাতত আর চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের সামনে রাখা হবে না। পাঁচ টিয়াকে আলাদা পাঁচজনের কাছে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সেখান থেকে নিজেদের সংশোধন করে ফেরার পর ফের তাদের দর্শনার্থীদের মুখোমুখি হতে দেয়া হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চিড়িয়াখানা থেকে অন্যত্র সরানো এই পাঁচ টিয়ার নাম এরিক, জেড, এলসি, টাইসন ও বিল্লি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যে কারণে আইসোলেশনে রাখা হল ৫টি টিয়াকে

আপডেট সময় ০৯:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০