ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

ক্ষোভ প্রকাশ করলেন অভিমানী মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ঘোষণা আসে, এই সময় নিজেদের মধ্যে তিনটি দল গঠন করে ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। তবে এখনই খেলার জন্য ফিট না হওয়ায় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে এই সিরিজে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তবে মাশরাফিকে এই সিরিজ খেলানোর জন্য চেষ্টাই করেনি বিসিবি। এমনকি তার সঙ্গে ঠিক মতো যোগাযোগও করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন মাশরাফি। রোববার (০৪ অক্টোবর) মাশরাফির একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমে একথা জানিয়েছেন।

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এক মাস ২৪ দিন করোনার বিরুদ্ধে লড়াই করেছেন মাশরাফি। তবে সুস্থ হলেও বিসিবির কেউ তার খবর নেয়নি। ক্রিকেটারদের অনুশীলন শুরু হয়েছে, কিন্তু তাকে কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা পর্যন্ত করেনি যে, তিনি অনুশীলন করবেন কিনা। সিরিজ শুরুর এক সপ্তাহ আগে তার কাছে ফোন দিয়ে জানতে চাওয়া হয়েছে যে, সে খেলবে কিনা। ফলে প্রস্তুতি নেওয়ার কোনো সময় ছিল না মাশরাফির সামনে।

সূত্রটি বলেছেন, ‘গতকালই মাশরাফিকে ওয়ানডে সিরিজের কথা জানানো হয়েছে। কিন্তু দেখেন এই যে ৪০ জন ক্রিকেটারকে ডেকে বিসিবি অনুশীলন করালো কই সেখানে তো তাকে ডাকা হলে না! তাকে কী অনুশীলন ক্যাম্পে ডেকে সুযোগ দিয়েছে? দেয়নি। দেখেন ওর তো কোয়ারেন্টিনই হয়নি। বিসিবি যে প্রক্রিয়ায় ক্রিকেটারদের কোয়ারেন্টিনে রেখেছে, করোনা পরীক্ষা করিয়েছে তার কিছুই ওর ক্ষেত্রে হয়নি। এখন ওকে খেলার কথা বলছে। কিন্তু ভাবুন তো ও কোথায় অনুশীলন করবে? রাস্তায়? দেড়মাস হল করোনা থেকে উঠেছে কেউ কী তাকে ফোন দিয়ে কথা বলেছে? তাকে নিয়ে কোনো পরিকল্পনা তারা করেছে? এখন তো করোনার সময়। বিসিবি তো তার জন্য কোনো পদক্ষেপই নেয়নি। তাহলে সে কি করে খেলবে বলুন? তবে এটা নিশ্চিত যে, সে কর্পোরেট টি-টোয়েন্টি লিগে খেলবে। ’

তবে বিসিবির ওয়ানডে সিরিজে মাশরাফি না খেললেও কর্পোরেট টি-টোয়েন্টি লিগ দিয়ে আবারাও ক্রিকেট মাঠে ফিরবে মাশরাফি। আবারও ক্রিকেটের ২২ গজে দেখা যাবে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ক্ষোভ প্রকাশ করলেন অভিমানী মাশরাফি

আপডেট সময় ০৯:২২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০