ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ বছরেও মেলেনি বান্ধবী, নিজেকেই বিক্রির বিজ্ঞাপন যুবকের!

আকাশ নিউজ ডেস্ক:  

তার জীবনে ছিল সঙ্গীর অভাব। তাই মনের মতো বান্ধবী খুঁজতে টিন্ডারসহ একাধিক ডেটিং অ্যাপের সাহায্য নিয়েছিলেন। তবে কাজের কাজ কিছুই হয়নি। দশ বছর ধরে অপেক্ষা করার পর অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙে তাঁর। আর তারপর সোশ্যাল মিডিয়ায় নিজেকেই বিক্রির বিজ্ঞাপন দিয়ে বসলেন তিনি। ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকেই দিলেন সেই বিজ্ঞাপন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তার সেই পোস্ট।

অ্যালান ইয়ান ক্লেটন নামে ব্রিটেনের নর্দ্যাম্পটনশায়ারের বাসিন্দা ওই ব্যক্তি পেশায় লরি চালক। দীর্ঘদিন ধরে বান্ধবীর সন্ধানে ছিলেন তিনি। কিন্তু মনের মতো কাউকে পাননি কখনও। এরপর চেষ্টা করেন টিন্ডারসহ অন্যান্য ডেটিং অ্যাপের সাহায্যে বান্ধবী খোঁজার। তবে সেই চেষ্টাও বিফলে যায়। গত দশ বছরে বার বার একই পরিস্থিতি দেখে শেষ পর্যন্ত ফেসবুকের একটি গ্রুপে নিজেকেই বিক্রি করে দেওয়ার কথা লেখেন অ্যালান। না কোনও মূল্য নয়, বিনামূল্যেই তাকে কিনতে পারবেন কোনও নারী।

ওই পোস্টে অ্যালানের সরল স্বীকারোক্তি, নারীদের সবাইকে বলছি, আমার নাম অ্যালান। বয়স ৩০ বছর। আমি একজন ভাল মনের নারীর খোঁজে রয়েছি, যে আমার সঙ্গে সারাজীবন থাকবেন। অনেক ডেটিং অ্যাপ ট্রাই করেছি, কিন্তু কাউকে পাইনি। তাই এবার এই উপায়ে চেষ্টা করছি।

অ্যালানের এই পোস্টটি এখন নেটদুনিয়ায় ভাইরাল। অনেকেই তাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন। কেউ কেউ আবার তার সাফল্য কামনা করেছেন। এসবের মধ্যে একজনের সঙ্গে সম্প্রতি আলাপও হয়েছিল অ্যালানের। কিন্তু তা বেশি দূর এগোয়নি। তবে অ্যালান এখনও আশায় রয়েছেন। হয়তো অদূর ভবিষ্যতে পেয়ে যাবেন মনের মতো জীবনসঙ্গিনী।

এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অ্যালান বলেন, ডেটিং অ্যাপ, টিন্ডার অনেককিছুর মাধ্যমে চেষ্টা করেছিলাম। কিন্তু দশ বছরেও কাউকে খুঁজে পায়নি। তাই এই পোস্টটি করেছি। এদিকে, অ্যালানের পরিবারও চায়, এবার যেন মনের মতো কাউকে পেয়ে যান তিনি।‌

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ বছরেও মেলেনি বান্ধবী, নিজেকেই বিক্রির বিজ্ঞাপন যুবকের!

আপডেট সময় ১১:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০