ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বোলারদের দাপটে রাজস্থানকে হারাল কলকাতা

আকাশ স্পোর্টস ডেস্ক:   

বোলারদের দারুণ আধিপত্যে জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ১২তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৩৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে দীনেশ কার্তিকের নেতৃত্বে দলটি।

বুধবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা কলকাতা নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে পারে রাজস্থান।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কলকাতার বোলারদের সামনে রাজস্থানের টপঅর্ডাররা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন। ওপেনার জস বাটলার ২১ রান করে বিদায় নেন। তবে দলটি কিছুটা হলেও মান বাঁচান টম কারান। মিডলঅর্ডার এই ব্যাটসম্যান ৩৬ বলে ২টি চার ও ৩টি ছক্কায় সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন।

কলকাতা বোলারদের মধ্যে শিভাম মাভি, কামলেশ নাগোরকটি ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন। এছাড়া এক উইকেট করে দখল করেন সুনিল নারাইন প্যাট কামিন্স ও কুলদ্বীপ যাদব।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতার ব্যাটসম্যানরাও সুবিধে করতে পারছিলেন না। তবে টপঅর্ডারের সবাই কম-বেশি রান করায় শেষ পর্যন্ত ভালো একটি স্কোর দাঁড় করাতে পারে তারা। সর্বোচ্চ ৩৪ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪৭ করেন ওপেনার শুবমান গিল। তবে শেষদিকে ইয়ন মরগান ২৩ বলে একটি চার ও দুটি ছক্কায় ৩৪ করলে ভালো সংগ্রহ পায় কার্তিকের দল।

রাজস্থান বোলারদের মধ্যে জোফরা আর্চার সর্বোচ্চ ২টি উইকেট পান। এছাড়া আঙ্কিত রাজপুন, জয়দেব উনাদকাট, টম কারান ও রাহুল তেওয়াটিয়া একটি করে উইকেট নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজ প্রায় শেষ হলেও বাড়ল তৃতীয় টার্মিনালের ব্যয়

বোলারদের দাপটে রাজস্থানকে হারাল কলকাতা

আপডেট সময় ০৯:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০