ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

টিকিটের জন্য সৌদি প্রবাসীদের হাহাকার

আকাশ জাতীয় ডেস্ক: 

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারির কারণে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের টিকিটের জন্য হাহাকার করতে দেখা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থিত সোনারগাঁ হোটেলের সামনে সৌদি প্রবাসীদের টিকিটের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা দেখা যায়।

টিকিটের জন্য অপেক্ষারত সৌদি প্রবাসী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখনও তারা টিকিট পাচ্ছেন না। আবার অনেকের ভিসার মেয়াদ থাকলেও এখনও টিকিট না পাওয়ায় সৌদি ফেরার বিষয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

গাজীপুর জেলার মোশাররফ হোসেন সৌদির তাবুকে ৬ বছর ধরে কাজ করেন। তিনি বলেন, আমি টোকেন পেয়েছি কিন্তু এখনও টিকিটের জন্য সিরিয়াল পাইনি। আমার ভিসার মেয়াদ আজ শেষ হয়ে যাবে। কিন্তু বৃহস্পতিবার যদি আমি টিকিট কাটার সিরিয়াল পাই, তাহলে ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে আমি যেতে পারবো না। আবার নতুন করে টোকেন নিতেই এক মাস লেগে যাবে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোস্তফা সৌদির তায়েফে ১৩ বছর ধরে বাচ্চাদের বিভিন্ন ধরনের ড্রেস ও খেলনার ব্যবসা করেন। টিকিটের জন্য সপ্তাহখানেক ঘুরলেও এখনও টিকিট পাননি। তিনি বলেন, এখনও আমি টোকেন পাইনি, আমি গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে টোকেন জন্য চেষ্টা করছি। মাঝে আরেক মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চলে গেলেও আগামী ৪ অক্টোবর টোকেন দেবে বলেছে কর্তৃপক্ষ। ওই দিন টোকেন দিলে টিকিটের জন্য ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততদিনে আমারও ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে।

তিনি আরও বলেন, আমার দাবি যাদের ভিসার মেয়াদ আছে তাদের অগ্রাধিকার দেওয়া হোক এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, মেয়াদ নতুন করে বাড়ানো দরকার, তাদের যেন সরকার মেয়াদ বাড়িয়ে দেয় এটাই আমার সরকারের কাছে দাবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

টিকিটের জন্য সৌদি প্রবাসীদের হাহাকার

আপডেট সময় ০১:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০