ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

গায়ের ওপর দিয়ে ট্রেন চলে গেলেও প্রাণে বাঁচল ২ বছরের শিশু

আকাশ নিউজ ডেস্ক:  

অত্যাশ্চর্য ঘটনা ঘটে গেল ভারতের ফরিদাবাদে। ট্রেনের তলায় পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেল দুই ‌বছরের শিশু। এরপর ট্রেনের লোকো পাইলটদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করল ভারতের রেল কর্তৃপক্ষ।

ভারতের ফরিদাবাদের বল্লভগড় স্টেশনের কাছে রেললাইনের ওপরে খেলছিল দু’‌বছরের সেই শিশু ও তার বড় ভাই। সেই বড় ভাই হঠাৎই তার ছোট ভাইকে ধাক্কা মেরে লাইনে ফেলে দেয়। তখনই তার দিকে ছুটে আসছিল একটি মালবাহী ট্রেন। লাইনের ওপরে বাচ্চাটাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই আপৎকালীন ব্রেক কষেন এক লোকো পাইলট। কিন্তু ততক্ষণে ট্রেন বাচ্চাটির গায়ের ওপর দিয়ে চলে গেছে।

ট্রেন থামতেই আতঙ্কিত হয়ে চালকেরা নেমে আসেন। নামতেই চমখে ওঠেন তারা। আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। বাচ্চাটি ইঞ্জিনের নীচে। কিন্তু নড়াচড়া করছে। এবং উদ্ধার করার পর দেখা যায়, গায়ে একটি আঁচড়ও লাগেনি তার। তারপর তাকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। এবমং যে বড় ভাই বাচ্চাটিকে ধাক্কা দিয়েছিল, তাকে জোর ধমকও দেওয়া হয়। রেল কর্তৃপক্ষ থেকে চালক ও তার সহকারীকে পুরস্কৃত করা হবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

গায়ের ওপর দিয়ে ট্রেন চলে গেলেও প্রাণে বাঁচল ২ বছরের শিশু

আপডেট সময় ১০:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০