ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

খুলে দেওয়া হলো ইভ্যালির ব্যাংক হিসাব

আকাশ জাতীয় ডেস্ক:  

অনলাইন শপিং সাইট ইভ্যালিডটকমডটবিডির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলসহ প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব খুলে দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, চেয়ারম্যান, এমডিসহ ইভ্যালির ব্যাংক হিসাব স্থগিতাদেশের মেয়াদ আর বাড়ানো হয়নি।

ফলে আগের মতই খুলে গেলো সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব।
সুত্র জানায়, ইভ্যালির বিষয়ে ব্যাংকগুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্য গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি এখন তদন্ত করবে গোয়েন্দা সংস্থা।

এর আগে চলতি বছরের ২৭ আগস্ট দেশে কার‌্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে চেয়ারম্যান, এমডিসহ ইভ্যালির ব্যাংক হিসাব স্থগিত করার পাশপাশি লেনদেনের তথ্য চাওয়া হয়েছিল তিন কর্মদিবসের মধ্যে। চিঠিতে ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নামের পাশে জাতীয় পরিচয়পত্র নম্বরও উল্লেখ করা হয়।

ইভ্যালির বিরুদ্ধে বিস্তর অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাব খতিয়ে দেখার জন্য বিএফআইইউ এই উদ্যোগ নিয়েছিল।

অস্বাভাবিক ক্যাশ ব্যাক অফার দিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ নিয়ে দীর্ঘ সময় পরে পণ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’

খুলে দেওয়া হলো ইভ্যালির ব্যাংক হিসাব

আপডেট সময় ০৬:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০