ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

আপনার অবিরাম ভালোবাসা ও আত্মত্যাগ অনুপ্রেরণা জোগায়: সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) ৭৪তম জন্মদিন। তার এই জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে শুভেচ্ছা জানিয়ে সাকিব লিখেন, ‘জন্মদিনের বিশেষ এই দিনে আপনাকে অভিনন্দন জানাই। আপনার অবিরাম ভালোবাসা, কঠোর শ্রম ও আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা জোগায় যাতে আমরা বাংলাদেশকে আরও উন্নত ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করতে পারি। আমাদের এই জাতিকে পথ দেখাতে আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

শুভ জন্মদিন, আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

শেখ হাসিনা রাজনৈতিক জীবনে চারবার প্রধানমন্ত্রী এবং তিনবার জাতীয় সংসদের বিরোধী দলের নেতা দায়িত্ব পালন করেছেন। পাশাপাপশি তিনি ৪০ বছর ধরে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করে আসছেন। তার নেতৃত্বে আজ বাংলাদেশ ডিজিটালাইজেশন এবং উন্নয়নশীল ও নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, এগিয়ে যাচ্ছে উন্নত সমৃদ্ধ দেশের পথে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ: ফের কারিগরি জরিপের নির্দেশ দিলেন ডেপুটি স্পিকার

আপনার অবিরাম ভালোবাসা ও আত্মত্যাগ অনুপ্রেরণা জোগায়: সাকিব

আপডেট সময় ১১:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০