ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : জুবাইদা রহমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ফের ৩ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের সিরাজগঞ্জে ঘরে সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১ মুখোশ পরে এসে টর্চলাইট জ্বালিয়ে জামায়াত কর্মীকে গুলি কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী

শর্ত না মানলে সিরিজ সম্ভব নয়: শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:  

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, করোনাভাইরাস নিয়ে শ্রীলঙ্কান সরকারের নির্ধারিত শর্ত না মানলে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন সম্ভব হবে না। বৃহস্পতিবার বিকেলে শ্রীলঙ্কান গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

এ সময়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোভিড টাস্কফোর্সের দেয়া শর্ত শিথিলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করা অনুরোধ মানা সম্ভব নয়।

অ্যাশলে ডি সিলভা বলেন, দেখুন, আমাদের কোভিড টাস্কফোর্স এ বিষয়ে একেবারেই নমনীয় হবে না। আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু বিসিবির অনুরোধ কোনোভাবেই তারা মানতে চাইছে না। আমরা আপাতত বাংলাদেশকে জানিয়ে দিবো, কোভিড টাস্কফোর্সের দেয়া শর্তগুলো মানতেই হবে। এর কোনো ব্যত্যয় হবে না।

আর শর্ত না মানতে না চাইলে, আপাতত সিরিজ স্থগিত করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আশা করবো, ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা হয়তো সিরিজটি আয়োজন করতে পারবো।

এর আগে লঙ্কান বোর্ডের দেয়া এত শর্ত মেনে সফর করা সম্ভব নয় বলে চলতি মাসের মাঝামাঝিতে হুঁশিয়ারি দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তারপরও দেশটি সর্বশেষ এই তথ্য জানিয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে দুই দলের টেস্ট সিরিজটি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর, রেটিং বাড়ল বাংলাদেশের

শর্ত না মানলে সিরিজ সম্ভব নয়: শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড

আপডেট সময় ১১:২৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০