ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

টেস্টে লম্বা ইনিংস খেলতে চান শান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:

টেস্ট ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর অভিষেক হয় ২০১৭ সালে, নিউজিল্যন্ডের বিপক্ষে। চলতি বছর ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন সর্বশেষ টেস্ট।

সাদা পোশাকের ক্রিকেটে অনিয়মিত শান্ত তিন বছরে টেস্ট খেলেছেন মাত্র ৪টি। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য প্রাথমিক টেস্ট দলে ডাক পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্টে যদি নিয়মিত সুযোগ পান তবে নিজের ইনিংসগুলো আরও লম্বা করতে চান তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের এ কথা জানান শান্ত। তবে দীর্ঘদিন পর মাঠে ফেরায় আগের ছন্দটা ফিরে পাওয়া কষ্টকর হবে বলে মনে করেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান।

শান্ত বলেন, ‘আমার মনে হয়, শেষ দুই তিনটা ইনিংস ভালো ব্যাটিং হয়েছে। আমি সবচেয়ে যে জিনিসটা চাই তা হলো, ইনিংসগুলো যেন লম্বা হয়। আর নিয়মিত পারফরম্যান্স যেন করতে পারি। আমার ব্যাটিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো, সেট হওয়া ইনিংসগুলো যেন বড় করতে পারি। ’

তিনি আরও বলেন, ‘যেহেতু এখন মাঠে এসে সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে, নেটে ব্যাটিং করছে। আমার মনে হয়, মানসিকভাবে ইতিবাচক থাকলে (আমি ইতিবাচক আছিও) আবারও আগের ছন্দ ফিরে পাবো। তাই এটাই চেষ্টা করছি। অনুশীলন করছি আগের ছন্দটা ফিরে পাওয়ার জন্য। ’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

টেস্টে লম্বা ইনিংস খেলতে চান শান্ত

আপডেট সময় ০৯:০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০