ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,৫৫,৩৮৪ নতুন ১,১৫৪০ মৃত্যু ২৮

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট পাঁচ হাজার ৭২ জন এই মহামারীতে মৃত্যুবরণ করেন।

বৃহ্স্পতিবার বিকালে কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।

এ সময়ে ১২ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হলে তাদের মধ্যে এক হাজার ৫৪০ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে সর্বমোট সংক্রমণ সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫৫ হাজার ৩৮৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারীতে সংক্রমণের পর নতুন করে দুই হাজার ১৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৫ হাজার ৯২ জনে।

দেশে মাসখানেক ধরে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কিছুটা কমেছে। তবে সেই তুলনায় মৃত্যুর হার কমেনি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যে বলা হয়েছে, এখন পর্যন্ত দেশে প্রতি ১০ লাখের মধ্যে দুই হাজারের বেশি মানুষ নিশ্চিতভাবে করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার দেশে করোনাভাইরাসের সংক্রমণের ২০০তম দিন পূর্ণ হয়েছে। ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ার কথা জানায় সরকার।

প্রথম দুই মাস সংক্রমণের গতি ছিল ধীর। মে মাসের মাঝামাঝিতে গিয়ে সংক্রমণ দ্রুত ছড়াতে শুরু করে। জুনে তা তীব্র আকার ধারণ করে।

মাসখানেক ধরে নতুন রোগী ও শনাক্তের হার কমতে শুরু করে। তবে এখন সরকার ও কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে। এ জন্য এখন থেকেই মোকাবেলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিনে চীনের উহান থেকে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। এরপর ক্রমে তা মহামারীর রূপ নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,৫৫,৩৮৪ নতুন ১,১৫৪০ মৃত্যু ২৮

আপডেট সময় ০৫:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০