ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বোর্ড চেয়ারম্যানরা

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে, কীভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ উপপরিদর্শক রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।

কলেজ উপপরিদর্শক রবিউল আলম বলেন, এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া যায় সে বিষয়ে বৈঠক শুরু হয়েছে। সোয়া ২টায় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত আছেন। এছাড়াও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত রয়েছে। কওমি মাদ্রাসা খুলে দেওয়া হলেও অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বোর্ড চেয়ারম্যানরা

আপডেট সময় ০৪:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০